Our All Partners
Our Training and Program Partners
ইতালিতে কাজের উদ্দেশ্যে যাত্রার পূর্বে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচী
ইতালিতে বিদেশি কর্মীদের বৈধভাবে আসার পরে অবৈধ হওয়ার যে বিগত পরিক্রমা তার বিপরীতে নিরাপদ কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৩ সালের সংশোধিত আইন ৫০-এর ২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইতালির রেকর্ডিং এজেন্সি ‘Work Agency Italy SRL’-এর অধীনে বাংলাদেশে তাদের প্রয়োজনে কর্মীদের ইতালিয়ান ভাষা এবং পেশাদার প্রশিক্ষণ অংশীদার (Training Partner) হিসেবে আমরা বাংলাদেশে কাজ করছি।”
এই কার্যক্রমের গুরুত্ব (সংক্ষিপ্ত ব্যাখ্যা):
- বিদেশে যাওয়ার পূর্ব প্রস্তুতি: এই আইনের অধীনে কর্মীরা ইতালিতে যাওয়ার আগেই সে দেশের ভাষা এবং কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।
কোটা সুবিধার সম্ভাবনা: আর্টিকেল ২৩-এর একটি বড় বৈশিষ্ট্য হলো, যারা নিজ দেশে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন, তারা অনেক ক্ষেত্রে ইতালির বার্ষিক কোটা বা ‘ক্লিক ডে’-র সীমাবদ্ধতার বাইরে থেকেও কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
দক্ষতা বৃদ্ধি: এটি কেবল ভাষা শেখায় না, বরং ইতালির শ্রমবাজারের মান অনুযায়ী কর্মীদের কারিগরিভাবে দক্ষ করে তোলে।
